সারাদেশ

নামাজ পড়ে ৯ শিশু পেল সাইকেল

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় টানা ৪১ দিন মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে ৯ শিশু।

শুক্রবার(২৩ জুলাই) জুমার নামাজের পর মসজিদ কমিটির উদ্যোগে বিজয়ীদের মাঝে সাইকেল পুরস্কার দেয়া হয়। কুমিল্লার বুড়িচং উপজেলার হালগাঁও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৮ থেকে ২০ বছর বয়সী ছেলেদের এই বাইসাইকেল বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ৩৯ অংশগ্রহণকারীর মধ্যে বিজয়ী হয় ৯ জন।

বিজয়ীরিরা হলেন-হালগাঁও গ্রামের মো. সায়মন ইসলাম সানি, ফাহিম, শান্ত, মহিবুল্লাহ, রিজওয়ান, সাইদ মেহেদী হাসান, মিনহাজ ও তাজজীদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিমসার জুনাব আলী কলেজের সহকারী অধ্যাপক ও মসজিদ কমিটির সভাপতি মো. মনিরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আব্দুল জলিল, মনিরল ইসলাম, নুরুল ইসলাম, শাহ আলম প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা