সারাদেশ

টেকনাফে ইয়াবাসহ আটক ২ 

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ : টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবা, নগদ ২৫ হাজার টাকা, ৫ ভরি ১১ আনা স্বর্ণ ও মাদক কারবারে ব্যবহৃত দুটি মোবাইল জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) রাত অনুমানিক ৩টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ ডেইলপাড়ার কালু মিয়ার ছেলে মো. হোসেন (৪০), মোহাম্মদ হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৬)। উভয়কে টেকনাফ সদর দক্ষিণ ডেইলপাড়া থেকে আটক করা হয়।

আটককৃত দুইজনের কাছ থেকে ৩২ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা, ৫ ভরি ১১ আনা স্বর্ণ ও মাদক কারবারে ব্যবহৃত ২টি মোবাইল উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান টেকনাফ থানার দায়িত্বরত অফিসার। মাদক নির্মূলে এমন অভিযান অব‍্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা