সারাদেশ

স্ত্রীর লাশ পোড়ালেন স্বামী, বললেন ‘সৎকার শেষ’!

নিজস্ব প্রতিনিধি,চট্টগ্রাম: বিয়ের আগে স্ত্রী জানতে না স্বামীর ধর্মের কথা। কারণটা যে ভালোবেসে বিয়ে। ধীরে ধীরে বিষয়টি সামনে আসার পরই ২৪ বছর বয়সী তরুণীকে বিসর্জন দিতে হয় নিজের পরিবারকে। ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে সবকিছুই মানিয়ে নিচ্ছিলেন।

হঠাৎ একদিন স্ত্রী নিজেই হলেন লাশ। আর ধর্মীয় রীতি অনুযায়ী স্ত্রীকে কবর না দিয়ে তড়িঘড়ি লাশটি পুড়িয়ে ফেলেন স্বামী। এরপর শাশুড়িকে ফোনে জানালেন সৎকার শেষ।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে। ৩ আগস্ট একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরার রণজিত দের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ইয়াছমিন আক্তার অ্যানী। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররমসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন তার মা রোকসানা বেগম। চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারের অনটন মেটাতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন অ্যানী। চাকরির সুবাদে বন্দরটিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

কর্মস্থলে যাওয়া-আসার পথে একই এলাকার সেলুন কর্মচারী বাবুল দের সঙ্গে অ্যানীর পরিচয় হয়। বাবুল নিজেকে মুসলিম বলে পরিচয় দেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালে বিয়ে করেন তারা।

বিয়ের পর বাবুল হিন্দু বলে জানতে পারেন অ্যানী। এরপর বিষয়টি জানাজানি হলে বন্ধু-বান্ধব ও স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। অ্যানীর এ অসহায়ত্বের সুযোগ নেন বাবুল। জোর করে তাকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করতে থাকেন বাবুল ও তার পরিবার।

ঘটনার তিনদিন আগেও খালাতো বোন হাসিকে অ্যানী জানান, ইসলাম ধর্ম গ্রহণ করবেন তার স্বামী বাবুল। তাই তিন হাজার টাকার প্রয়োজন। বিষয়টি তার মাকে জানাতে বলেন। কিন্তু অ্যানীর মা টাকা দিতে না চাইলে বাবুল ক্ষিপ্ত হয়ে ওঠেন। একই সঙ্গে স্ত্রীর মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বন্ধ করে দেন।

পরে ৩ আগস্ট বিকেলে বাবুল মুঠোফোনে হাসিকে জানান, অ্যানী স্ট্রোক করে মারা গেছেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে লাশ নিতে গ্রামের বাড়ি থেকে রওনা দিতে চান অ্যানীর মা। কিন্তু ওই রাতেই বাবুলের ভাই পরিচয়ে একজন ফোন দিয়ে মাকে যেতে নিষেধ করেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ লোকজনের পরামর্শে লাশ সৎকার করা হয়েছে বলে জানান তিনি।

একজন মুসলিম মেয়েকে কীভাবে সৎকার করা হয়েছে জানতে চাইলে এলাকার চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার এবং প্রতিনিধিদের পরামর্শে লাশ পুড়িয়ে সৎকার করা হয়েছে বলেও জানান বাবুলের ভাই পরিচয় দেওয়া ওই ব্যক্তি।

অ্যানীর পরিবারের দাবি, তাদের মেয়েকে হত্যার পর দায় থেকে বাঁচতে তড়িঘড়ি লাশ আগুনে পুড়িয়ে আলামত নষ্ট করেছেন আসামিরা। তারা প্রভাবশালী হওয়ায় নিজেরা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় বোয়ালখালী থানা পুলিশ।

এদিকে জানতে চাইলে ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন শ্রীপুর খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম। মূলত হয়রানি করতেই একটি পক্ষ মামলায় তার নাম জড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নিয়েছে আদালত। তদন্ত চলমান রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা