সারাদেশ

অবশেষে নাশরার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া শিশু নাশরার (৩) লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল পৌনে ১০টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা ট্রলারডুবির স্থল থেকে লাশটি উদ্ধার করেন।

নিহত নাশরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌফিকুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় শিশু নাশরা নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য আজ (শনিবার) সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। পরে পৌনে ১০টায় নাশরার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় বালুবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটি ওই দিন বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে।

নাশরার চাচা মাসুদ মিয়া বলেন, গতকাল সকালে নাশরা তার চাচা ফারুক মিয়ার শ্বশুরবাড়ি বিজয়নগর উপজেলার নোয়াগাঁওয়ে বেড়াতে যায়। বিকেলে ট্রলারে করে বাড়ি ফিরছিল তারা।

ফারুক ট্রলারের ছাদে এবং নাশরা ও তার চাচি কাজল বেগম ট্রলারের ভেতরে ছিল। ট্রলারডুবিতে আমার ভাবি কাজল বেগম মারা গেছেন। ফারুক সাঁতরে তীরে উঠতে পারলেও নাশরাকে খুঁজে পাওয়া যায়নি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ফ্রান্সজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

এক নজরে ফ্রান্সের বিক্ষোভ ও সংঘর্ষ

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা