সারাদেশ

কাদের মির্জার যুদ্ধ ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মাদকের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ ঘোষণা করে বলেছেন, কোম্পানীগঞ্জে মাদকের রমরমা কারবার চলছে। অবৈধ স্পিরিট খেয়ে ইতোপূর্বে সাতজন মানুষের প্রাণ গেছে। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জিরো-টলারেন্স নীতি বাস্তবায়ন করতে আমি বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুরহাট বাজারে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

অপরাজনীতির হোতাদের ছত্রছায়ায় মাদক কারবার চলছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, আমি মাদকের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ করে যাব। আজ যেসব স্পিরিট উদ্ধার করেছি তা আপনাদের সামনেই ধ্বংস করব। এসব নিষিদ্ধ মাদক আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়।

উচ্ছেদ অভিযান সম্পর্কে কাদের মির্জা বলেন, আমি পৌরসভার মেয়র তাই মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব। জায়গা দখল করে যেসব স্থাপনা তৈরি করা হয়েছে তা উচ্ছেদের আওতায় আনা হবে। যেভাবেই হোক সরকারি জমি উদ্ধার করতে হবেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা