ছবি সংগৃহীত
সারাদেশ

ছাদের উপরে ৫ বোমা সাদৃশ্য বস্তু

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বারাকপুরে আলিফ ব্রিকস নামে একটি ইটভাটা থেকে লাল টেপ দিয়ে মোড়ানো পাঁচটি বোমা সাদৃশ্য বস্তু, ১২টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরের দিকে ইলেকট্রিক মিস্ত্রি মোমিন হাসান ভাটার একটি ঘরের দ্বিতীয় তলায় ইলেকট্রিকের কাজ করতে যান। তিনি ছাদের উপরে একটি ব্যাগ দেখতে পান। সেখানে বোমা সাদৃশ্য বস্তু থাকতে পারে এমন সন্দেহে ভাটার মালিক চঞ্চল হোসেনকে বিষয়টি জানান। পরে ভাটার মালিক খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল পাঁচটি বোমা সাদৃশ্য বস্তু ও ১২টি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দ্বারা খান জানান, কে বা কারা এই অস্ত্রগুলি রেখে গেছে তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। বোমা সাদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য সদর থানায় নেয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা