সারাদেশ

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে দুইশত ঘর

নিজস্ব প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইশত ঘর পুড়ে গেছে। শনিবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, শনিবার রাত চারটার দিকে মিনিটে আমরা টঙ্গীর মাজার বস্তিতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে তা এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এছাড়া, টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

অন্যদিকে, বস্তিবাসী এবং স্থানীয়রা জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীর টঙ্গীর মাজার বস্তিতে আগুনে প্রায় হাজারখানেক ঘর পুড়ে গেছে। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা