সারাদেশ

নোয়াখালীতে প্রিসাইডিং অফিসার আটক

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক প্রিসাইডিং অফিসারকে আটক করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত প্রিসাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামান। তিনি উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।

বিষয়টি নিশ্চিত নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার সোনাইমুড়ীর ৬নং নাটেশ্বর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে নৌকা প্রতীকে সিল মারার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম ফয়সাল তাকে হাতেনাতে আটক করেন। বর্তমানে আটককৃত প্রিসাইডিং অফিসারকে ওই কেন্দ্রের কেন্দ্রের একটি কক্ষে রাখা হয়েছে বলেও জানান এসপি শহীদুল ইসলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা