ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে (ছবি: সংগৃহীত)
সারাদেশ

ঝড়ে গাছ ভেঙে ঘরচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌রে কালবৈশাখী ঝ‌ড়ের ঘর ভেঙে একই প‌রিবা‌রের ৩ জ‌ন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. হোসেন (৪০) ও তার স্ত্রী মা মাহিমা আক্তার (৩৫) ও শিশু সন্তান মৌসুমি বেগম (৪)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি শশাঙ্ক পাল বলেন, ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। এতে ঘরচাপায় বাবা-মা ও সন্তানের মৃত্যু হয়।

আরও পড়ুন: ২৩ লাখ মানুষ পাবে ডায়রিয়ার টিকা

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানান, আজ ভোরে কালবৈশাখী ঝড়ে টিনের ঘরের ওপর দুটি বড় গাছ ভেঙে পড়ে একই পরিবারের ৩ জ‌ন মারা গেছেন। ঝড়ের সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিল। নিহতরা নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকতো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ফ্রান্সজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

এক নজরে ফ্রান্সের বিক্ষোভ ও সংঘর্ষ

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা