অষ্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সারাদেশ

অষ্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুমন মিয়া, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭),২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

মঙ্গলবার (১৭ মে) অষ্টগ্রাম সদর ইউনিয়ন বানাম বাংগালপাড়া ইউনিয়ন এর ফাইনাল ম্যাচটি বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়।

অষ্টগ্রাম সদর ইউনিয়ন ১-০ গোলে বাঙালপাড়া ইউনিয়নকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে আগত অতিথিরা পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

আয়োজিত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজওয়ান আহমেদ তৌফিক।

খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম জেমস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দরী বাচ্চু।

আরও পড়ুন : ভারতের আসামে বন্যায় নিহত ৮

অষ্টগ্রাম উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুর্শেদ জামান বিপিএম , অষ্টগ্রাম নোটারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মুজতবা আরিফ খান, অষ্টগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু ও বাঙালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম।

আরও পড়ুন : পাঁচ দিন বৃষ্টির বাভাস

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ৮-১৭ মে অষ্টগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে ফুটবল টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা