৩৯ দিন পর উদ্ধার কিশোরী
সারাদেশ
প্রেমের টানে নিখোঁজ

৩৯ দিন পর উদ্ধার কিশোরী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী এলাকা থেকে অপহৃত কিশোরী বন্দনা রানীকে (১৩) সিলেটের সবুত বাজার এলাকার তার ফুফুর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

বুধবার (১৮ মে) ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এস.আই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের ৫ সদস্যের একটি দল বন্দনা রানীকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্দনা রানী হবিরবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে তার বাবা বিজন কর্মকার সহ এনামুলের বাড়িতে ভাড়া থাকতেন। পাশেই রতনের বাড়ির ভাড়াটিয়া রাকিবের (২০) সাথে বন্দনা রানীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুজনেই ভিন্ন ধর্মাবলম্বীর হওয়ায় বন্ধনা রাণীর বাবা প্রেমের সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন।

আরও পড়ুন : ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল

ফলশ্রুতিতে কাউকে না জানিয়ে বন্ধনা রাণী তার প্রেমিক রাকিবের বাসায় চলে যায়। স্থানীয়রা সালিশের মাধ্যমে বন্দনা রানীকে তার বাবার কাছে তুলে দিয়ে তাদের কে গ্রামের বাড়ি দিনাজপুরে চলে যেতে বলেন। বিষয়টি বন্দনা রানী টের পেয়ে নিজে থেকেই আত্মগোপনে চলে যান।

এরপর বন্ধনার বাবা বিজন কর্মকার ভালুকা মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন। রাকিব তখনও এলাকায় থেকে নিয়মিত ডিউটি করছিলেন। বন্ধনা নিখোঁজের ৪ দিন পর রাকিব যখন তার বেতন তুলে এলাকা থেকে চলে যান।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

তখন সন্দেহের তীর রাকিবের দিকে চলে যায়। এরপরেই বন্দনার বাবা বাদি হয়ে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ২৮ এপ্রিল মামলা দায়ের করেন, মামলা নং- (৪০)। মামলায় রাকিব সহ তার বড় ভাই, বাবাকে আসামি করা হয়।

পুলিশ রাকিব কে খোঁজে না পেলেও তার বড় ভাই এবং বাবাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। কিছুদিন পর তারা শর্তসাপেক্ষে জামিন বের হন। এক মাস পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি বন্ধনা রাণী এবং রাকিবকে।

আরও পড়ুন : সরকার আলেমদের মর্যাদা রক্ষা করবে: আইনমন্ত্রী

অবশেষে ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে তাদের দু'জনকেই রাকিবের ফুফুর বাড়ি সিলেট থেকে উদ্ধার করতে সক্ষম হন। দুজনেই স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন বলে পুলিশের কাছে তারা স্বীকার করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা দুজনেই প্রেমের টানে স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন। মোবাইল ব্যবহার করতেন না বলে তাদেরকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। বন্দনা রানীকে মেডিকেল করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে এবং রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন : চোখে ভেসে উঠছিল আপনার চেহারা

তিনি আরো বলেন বন্দনা রানীর কাছ থেকে দুটি ভোটার আইডি উদ্ধার করা হয়েছে যার একটিতে বয়স ১৩ বছর আরেকটিতে ১৯ বছর দেখানো। কোনটি সঠিক তা তদন্ত করেই বের করা হবে। এছাড়াও ১১ মে নেত্রকোনা জজ কোর্টে ধর্মান্তরিত হয়ে তারা দুজনে বিয়ে করেছেন এরকম দুটি স্টাম্প উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা