পটুয়াখালীতে তিন দিনব্যাপী পদ্মা উৎসব
সারাদেশ
"পদ্মা সেতু" উদ্বোধন

পটুয়াখালীতে তিন দিনব্যাপী পদ্মা উৎসব

নিনা আফরিন,পটুয়াখালী : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে ৩ দিনব্যাপী পদ্মা উৎসবের আয়োজন করা হবে।

আরও পড়ুন : ভালো নির্বাচন করতে পারবো

রবিবার (১২ জুন) বেলা ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিভিন্ন প্রস্তাব রেখে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ মাইনুল হাসান, সহ-সভাপতি মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, শিক্ষা অফিসার মোয়ঃ মজিবুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন প্রমুখ।

আরও পড়ুন : আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

সভায় "পদ্মা সেতু" উদ্বোধন উপলক্ষে পটুয়াখালীতে ২৪, ২৫ ও ২৬ জুন তিনদিন পদ্মা উৎসব আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। উৎসবে আনন্দ র‍্যালী,আলোচনা সভা ও কনসার্ট ও বর্নাঢ্য আতশবাজি ফোটানো হবে বলে জানান জেলা প্রশাসক।

তিনি জানান,ঐতিহাসিক এ দিনটিকে স্মরনীয় করে রাখতে জেলা প্রশাসন সকল ধরনের কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। সকল মানুষের সাথে তিনিও সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছেন কখন মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা