সারাদেশ

পদ্ম সেতুর উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালী

ঠাকুরগাঁও প্রতিনিধি: পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের জেলা স্কুল বড় মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আনসার ভিডিবি,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ, মহিলা আাওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের হাজারো ব্যক্তি উপস্থিত ছিলেন।

শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংসু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ। হাজারো মানুষের সমাগমে জেলা শহর আনন্দের শহরে পরিনত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা