পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোঃ রাশেদুজ্জামান রাশেদ,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সড়ক পথে ট্রাক্টরে ধাক্কায় সাইদুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

রোববার (২৬ জুন) সকালে সদর উপজেলা ট্রাক টার্মিনাল এলাকায় বালিবাহী ট্রাক ও মোটরসাইকেলের ধাক্কায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়া পাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। নিহত পঞ্চগড় সদর বাজার বণিক সমিতি সদস্য ও শুতার ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাইদুল ইসলাম বোদা উপজেলা থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে ফেরার পথে ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পরে এসময় ট্রাক্টরের চাপায় ঘটনা স্থলে তিনি মারা যান।

আরও পড়ুন : বন্যায় মৃত্যু বেড়ে ৮৪

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথনিক ভাবে আইনী প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা