ফাইল ছবি
সারাদেশ

সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ

সান নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন নতুন গভর্নর

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ৯৫১ নম্বর আপ তেলবাহী ট্রেন বিজয়নগর উপজেলার মুকন্দপুর ও হরষপুর এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিন থেকে ৫টি কমপার্টমেন্টের পেছনে ৬ নম্বর বগির সামনের ২টি চাকা লাইনের উপর থেকে পড়ে যায়। ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

তিনি জানান, ৭১৯ সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি আখাউড়া স্টেশনে আটকা পড়ে আছে। উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ ট্রেন স্বাভাবিক হবে এখনও বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে চলাচলের ব্যবস্থা করতে চেষ্টা চলছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা