ছবি: সংগৃহীত
সারাদেশ

পরশুরামে বিএনপি’র ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান পন্ড

ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান দুর্বিত্তদের হামলায় পন্ড হয়ে গেছে। এতে ছাত্রদল ও যুবদলের ৮জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে বুধবার সকাল থেকে উপজেলা ছাত্রলীগ দলীয় অফিসের সামনে জড়ো হয়ে মহড়া দিতে দেখা গেছে । ঘটনাস্থলকে ঘিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা বিএনপির নেতারা জানান, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কোলাপাড়ায় একটি খালি মাঠে এই পুনর্মিলনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা মহানগর যুদবলের বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। তিনি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে রাওনা দিলে বক্সমাহমুদ বাজার পর্যন্ত পৌছলে হামলার ঘটনার খবর পেয়ে মজনু আর অনুষ্ঠানে যোগ না দিয়ে ঢাকায় ফিরে যান।

বুধবার (১৩ জুলাই) সকালে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানকে ঘিরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একে একে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে এক পর্যায়ে ছাত্রলীগের হামলায় নেতাকর্মী ও সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। হামলার ঘটনায় আহতরা হলেন যুবদলের যুগ্ন আহবায়ক সুমন চক্রবর্তী, যুবদলের সদস্য মো; স্বপন, বক্সমাহমুদ ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাসুদ, চিথলিয়া ইউনিয়ন ছাত্রদলের মোঃ শরীফ, চিথলিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাহবুব, রিয়াদসহ ৮জন আহত হয়েছেন।

পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক অভিযোগ করেন তারা প্রথমে আরিপ কমিউনিটি সেন্টারে অনুষ্টানের স্থান নির্ধারণ করে ওসি থেকে অনুমতি নিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেছিলেন কিন্তু পুলিশ প্রশাসন বুধবার সকালে সীমিত পরিসরে করার পরামর্শ দিলে কোলাপাড়া অনুষ্ঠান শুরু করার প্রস্তুতি নেয়া হয় এসময় নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানস্থলে জড়ো হলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় এতে প্রায় ৮জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী জানান, এটা বিএনপির দুইগ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আহাদ আরো জানান বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের মধ্যে বিরোধের জেরে বুধবার সকালে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। উপজেলা ছাত্রলীগের কোন নেতাকর্মী হামলার ঘটনার সাথে জড়িত নেই বলে তিনি জানান।

পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম জানান বিএনপির দুই গ্রুপে বিভক্ত তারা নিজেরা নিজেরা মারামারি করে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান পন্ড করে বলে তিনি শুনেছেন এ ঘটনায় উপজেলা আওয়ামীলীগ ছাত্রলীগের কেউ জড়িত নয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা