বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সারাদেশ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

শুক্রবার (১৫ জুলাই) উপজেলার ময়না ইউনিয়ন বোর্ড অফিস প্রাঙ্গনে বিকাল ৩ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আজিজার রহমান খাঁনের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান মৃধা পিকৃল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আবুল খায়ের, সদস্য মাহফুজুর রহমান পাখি, উপজেলা আ’লীগের সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মৃধা তারিকুল ইসলাম তারেক।

আরও পড়ুন : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস শরীফ। বিশেষ বক্তা ছিলেন বোয়ালমারী বিআরডিবি চেয়ারম্যান মো. নবির হোসেন চুন্নু প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুর হোসেন তুষার, মোঃ রবিউল ইসলাম খান, মোঃ শাহ আলম, সহদপ্তর সম্পাদক ওহিদুর হক উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আনিচুজ্জামান, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।

আরও পড়ুন : আন্তর্জাতিক বাজারে তেলের দামে ধস

ময়না ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন আ'লীগ, স্বেচ্ছাসেবক লীগের যৌথ সিদ্ধান্তে মো. হাসিবুল ইসলামকে সভাপতি, মো. ফসিয়ার মোল্যাকে সহ সভাপতি ও মো. আনিসুর রহমান মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত কমিটি উপজেলা কমিটির সাথে পরামর্শ করে পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা