সারাদেশ

ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় ট্রাক খাদে পড়ে মজনু মিয়া (৫০) নামে এক চালক নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র কোনো দলকে সমর্থন করে না

বুধবার (১০ আগস্ট) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক মজনু মিয়ার বাড়ি লালমনিরহাট সদরের।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, বুধবার ভোর ৪টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক বাগদা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাক চালক মজনু মিয়ার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পাথরের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: গরিব মানুষের জন্য সরকার কাজ করছে

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা