হিন্দুদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ
সারাদেশ
সংবাদ সম্মেলন

হিন্দুদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ভুয়া ওয়ারিশ বানিয়ে হিন্দু সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

আরও পড়ুন : তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তিভোগী পরিবাবের পক্ষে পংকজ কুমার শীল।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,আমার বাবা কৃষ্ণ শীল মৃত্যুবরণ করিলে তাহার ওয়াারিশ একমাত্র পুত্র আমি পঙ্কজ কুমার শীল। এই সম্পত্তির উপর লালায়িত হয়ে সুভাষিনী শীলের বাড়ির পূর্ব পাশের বাড়ীর বিরেন চন্দ্র শীল, পিতাঃ মৃত বিপীন চন্দ্র শীল সুভাষিনী শীলের মিথ্যা ভাসুর পুত্র উল্লেখ করিয়া বিগত স্থানীয় ইউপি সদস্য জনাব নুরল আলম মল্লিকের সুপারিশ সাপেক্ষে তৎকালীন চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন এর নিকট হইতে একখানা ভুয়া ওযারিশ সনদপত্র গ্রহন করেন ।

আরও পড়ুন : কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

যা পরে প্রমানিত হয়। সেই ভুয়া ওয়ারিশ সনদপত্র দিয়ে করে ঝালকাঠি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে আমাদের জমি রেজিস্ট্রারী করেন। এত বড় অপরাধ করে অপারাধী চক্র ক্ষান্ত হয়নি। তারা আমাদেরকে এখন বাড়ী ছাড়িয়া যাবার হুমকি দিচ্ছে এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইতেছে।

আরও পড়ুন : ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সুভাশিনির ভাতিজি বাসনা রানী, ভাইজি জামাই নিতাই চন্দ্র শীল, শুভাশিনির বোনের ছেলে পরিমল চন্দ্র শীল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

বৃদ্ধকে গুলি করলো কালো পোশাক ও হেলমেট পরা দুর্বৃত্তরা

নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা