সারাদেশ
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে 

রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: বঙ্গবন্ধু ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিষয়ে ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেন।

ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন কালিহাতী উপজেলার ৪নং নারান্দিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যাল সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হাবিবুর রহমান হবি, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আনেহলা ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেকান্দর আবু জাফর, টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সহ আরো অনেকেই।

ক্যাম্পটি সকাল ০৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত পরিচালিত হয়। বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ ডাক্তার গন বিভিন্ন এলাকা থেকে আগত ৫১০জন সাধারণ রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহন করেন।

যেসকল ডাক্তারগণ রোগী দেখেন সার্জারী ও অর্থোপেডিক অভিজ্ঞ ডা: নাইমুর রহমান জনি,নাক কান গলা বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি অভিজ্ঞ ডা: সাইফুল আলম, চর্ম এলার্জি অভিজ্ঞ ডা: লুৎফর রহমান সহ সন্ধানী আই সেন্টার থেকে আগতডাক্তারগণ।

রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন, আমরা সামাজিকতা অংশ হিসাবে এই ধরনের আয়োজন। আমরা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছি।

মেডিকেল ক্যাম্প এ দিনব্যাপী অভিজ্ঞ ডাক্তারগণ সকাল ০৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখেন। ব্লাড প্রেসার চেক-আপ ফ্রি করা হয়। ফ্রী মেডিক্যাল ক্যাম্পটি রফিকুল ইসলাম মাষ্টার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা