ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সারাদেশ

ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরাফাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক চলছে

শনিবার (২৭ আগস্ট ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বড় দেলীরপাড় এলাকার ইসলামপুর-গুঠাইল বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে ৷

নিহত আরাফাত ওই উপজেলার পার্থশী ইউনিয়নের বড় দেলীরপাড় দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী সামিউল হকের ছেলে।

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

ফুফাতো ভাই ইমেন আলী বলেন, নিহত শিশু আরাফাত ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়ীর পাশ দিয়ে ইসলামপুর-গুঠাইল সড়ক। বিকালের দিকে আমাদের বাড়ি থেকে সড়কে বের হয়ে হাটাহাটি করছিল। এসময় পিছন দিক থেকে আসা একটি পানিও খাবার বোঝাই অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয় আরাফাত। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল অটোবাইক ও চালককে আটক করে।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ছে ৮০ শতাংশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, আটোবাইক ও আটো বাইক চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা