সারাদেশ

ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত

মো:মনির হোসেন (প্রতিনিধি) : ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত। নওমুসলিম মো: ওমর ফারুক। হিন্দু ধর্ম ত্যাগ করে ৭ বছর ধরে ইসলামের পতাকাতলে জীবনযাপন করছিলেন এই যুবক।

আরও পড়ুন : পুলিশ পরিচয়ে ছিনতাই-শ্লীলতাহানি

কিন্তু নিজের ভবিষ্যত চিন্তা করে আগস্টের ১৬ তারিখ জামালপুরে নোটারি পাবলিক করে নিজেকে ধর্মান্তরিতের খবর দেন শ্রী কৃষ্ঞ শীল নামের ওই যুবক। তার বর্তমান নাম মো: ওমর ফারুক। বর্তমানে ওই যুবক ময়মনসিংহের ত্রিশালে একটি কারখানায় শ্রমিকের কাজ করছেন।

মো: ওমর ফারুক জানান, আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কাউকে কষ্ট দেয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি। আমি খুশিমনে এ সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি। তিনি আরও বলেন, ৭ বছর আগেই ইসলাম ধর্মের মানুষের আচরণ ও ধর্মীয় রীতিনীতি দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেই। তখনি আমি ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করি। কিন্তু বর্তমান সময়ে আমি নিজেকে রাষ্ট্রীয়ভাবে একজন মুসলিম ঘোষণা দিতে আমি এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে প্রবেশ করে নাম বদল করি।

এক্ষেত্রে আমি সকলের সহযোগীতা চাই।এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি স্বেচ্ছায় সুস্থ মস্তিস্কে হিন্দু ধর্ম ত্যাগ করেছি এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে আমার কোন আত্বীয় বা ওয়ারিশগণ কোন আপত্তি করতে পারবে না। করিলে উহা আইন অগ্রাহ্য বলে গণ্য হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা