ফেনীর রেজুমিয়া ব্রিজে ফাটল, ঘটতে পারে দুর্ঘটনা
সারাদেশ

ফেনীর রেজুমিয়া ব্রিজে ফাটল, ঘটতে পারে দুর্ঘটনা

ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রেজুমিয়া ব্রিজটিতে কয়েকটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যেকোন মুহূর্তেই ঘটতে পারে প্রাণহানি ও দুর্ঘটনা।

আরও পড়ুন : রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফাটলের স্থলে মেরামতের সময়ে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব। ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ছাগলনাইয়ায় মুহুরী নদীর ওপর রেজুমিয়া ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সম্প্রতি ব্রীজের উপরের ছাদ ভেঙ্গে ৪ টি গর্তের সৃষ্টি হয়েছে। ব্রীজের কয়েকটি অংশে রেলিং ভেঙ্গে গেছে। যার ফলে যানবাহন চলাচলে মারাত্মকভাবে বাধাগ্রস্থ হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের গর্তগুলো কোন রকমে টিনের ড্রামশীট দিয়ে সংস্কার করা হলেও গর্তগুলো সমতল অবস্থায় নেই। সংস্কারকৃত ব্রীজের ওপর চলন্ত গাড়ির চাকা গেলে যানবাহন মারাত্মক ঝাকুনির শিকার হচ্ছে। কয়েকটি ড্রামশীটের আংশিক উঠে যায়।

আরও পড়ুন : চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ৪৬

তাছাড়া ৭০ বছরের পুরানো এই সেতুটি জরাজীর্ণ হওয়ায় ব্রীজে যানবাহন চলাচল করলে ব্রীজটি ধুলতে থাকে। যে কোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ রেজুমিয়া ব্রীজটি দিয়ে প্রতিদিন ঢাকা- চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের প্রায় সব ধরনের যানবাহন চলাচল করে।

স্থানীয়রা জানান, ১৯৫২ সালে এ ব্রীজটি নির্মিত হয়েছে। প্রায় ৭০ বছর পর বর্তমানে রেজুমিয়া ব্রীজটি জরাজীর্ণ হয়ে ব্রীজে ৪ টি গর্তের মধ্যে ২ টি গর্ত খুবই মারাত্মক অবস্থায় রয়েছে। গর্তগুলো ড্রামশীট দিয়ে মেরামত করে কোন রকমে যান চলাচলের ব্যবস্থা করা হলেও ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি পুননির্মাণ প্রয়োজন।

স্থানীয় বীরমুক্তিযোদ্ধারা ও এলাকাবাসী জানান, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীকে বাধা প্রদান করতে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ডিনামাইট ব্যবহার করে রেজুমিয়া ব্রীজটির মাঝের একটি পিলার ভেঙ্গে ফেলে। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্রীজটির পাশে পাকিস্তানী হানাদার বাহিনী একটি ভাসমান সেতু তৈরি করেছিল।

আরও পড়ুন : ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

সেই ভাসমান সেতু ব্যবহার করে হানাদার বাহিনী অনেক বীর মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছে। নির্যাতন চালিয়েছে। ভয়ে অনেকে ভারতে পালিয়েছে। সেই স্মৃতি এখনো চোখের সামনে ভাসে। দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সরকার রেজুমিয়া ব্রীজটির মাঝ খানের ভেঙ্গে ফেলা পিলারসহ ছাদ পুনঃনির্মাণ করেন। বর্তমানে ব্রীজটি প্রায় অকেজো হয়ে পড়েছে।

এলাকাবাসীর দাবী ফেনী থেকে শুভপুর ব্রীজ পর্যন্ত ছাগলনাইয়ার সড়কটিকে আরও প্রশস্ত করণ এবং এর মাঝে ব্রীজ সমুহকে পুন:নির্মান করার জন্য তার সাথে রেজুমিয়া ব্রীজটিও পুন:নির্মাণ হবে। ঝুঁকিপূর্ণ রেজুমিয়া ব্রীজটি দ্রুত পুননির্মান করাটাই এখন এলাকাবাসীর সময়ের দাবী জানান।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল চৌধুরী জানান, ঝুঁকিপূর্ন ব্রীজ নিয়ে মন্ত্রণালয়ের আমরা একাধিকবার জানিয়েছি। আশা করি ভালো কিছু হবে বলে তিনি আশাবাদী বলে জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা