দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
সারাদেশ

দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল্লাহ নামে সাড়ে ৬ বছর বয়সের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মন্ত্রিত্ব যা‌বে কিনা, এখতিয়ার প্রধানমন্ত্রীর

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মীরমদন গ্রামে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ ওই গ্রামের মাহতাব হাওলাদারের ছেলে ও মীরমদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, সকাল সাড়ে ৭ টার দিকে ঘরের মধ্যে বিদ্যুৎ সংযোগ থাকা একটি মাল্টিপ্লাগের উপড়ে দাড়ালে ওই মাল্টিপ্লাগের ছিদ্রের ভিতরে পায়ের চিকন আঙ্গুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হন শিশু আবদুল্লাহ।

পরে পরিবারের ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন চন্দ্র হাওলাদার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

ওসি দশমিনা থানা মো. মেহেদী হাসান দ্য ডেইলি অবজারভারকে বলেন, এভাবে শিশুটি মারা যাওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা