অনিয়মের অভিযোগ, নির্বাচন স্থগিত
সারাদেশ

অনিয়মের অভিযোগ, নির্বাচন স্থগিত

মো:মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে পছন্দের প্রার্থীকে সভাপতি বানানোর পাঁয়তারা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছিলেন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রার্থী। অদৃশ্য কারণে অভিযোগের বিষয়টি গুরুত্ব না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

সোমবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন চলাকালে ভোক্তভোগি ওই প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়।

জানা গেছে, ধানীখোলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে গত ২০ আগস্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। মৃত আবুল হাসিমের নামসহ একই ব্যক্তির নাম একাধিকবার তালিকাভুক্ত হয়েছে।

অসংগতিপূর্ণ ওই তালিকায় অন্তভর্’ক্ত করা হয়নি একাধিক বৈধ ভোটারের নাম। মনোয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ আগস্ট দুপুর একটা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই উম্মে কুলছুম নামে এক সংরক্ষিত মহিলা অভিভাবক প্রার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহারের কাছে মনোয়নপত্র জমা দেন।

আরও পড়ুন : ফের বাড়ল তেলের দাম

উম্মে কুলছুমের পরে মনোনয়নপত্র জমা দিয়েও অভিভাবক সদস্যপ্রার্থী আবদুল হান্নান নির্বাচনে অংশগ্রহনের সুযোগ পান। নিদ্রিষ্ট সময়ে মনোনয়নপত্র জমা দিতে পারেননি এমন কারন দেখিয়ে বাতিল করা হয় উম্মে কুলছুমের নির্বাচনে অংশগ্রহনের সুযোগ।

যদিও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে নিদ্রিষ্ট সময়ে মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছিলেন অভিভাবক সদস্যপ্রার্থী আবদুল হান্নানের সমর্থক মীর আবদুর রশিদ।

ভোটার তালিকায় অসংগতি, ইচ্ছাকৃত ভাবে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রার্থীকে বাতিল করে পছন্দের প্রার্থীকে সভাপতি বানানোর পাঁয়তারা করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করলে তিনি এব্যাপারে কোন ব্যবস্থা না নেওয়ায় সিনিয়র সহকারী জজ আদালতে অভিযোগ করেন ভোক্তভোগি ওই প্রার্থী।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

কোন অভিযোগই আমলে না নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি সকল আয়োজনের মধ্যদিয়ে সোমবার সকালে ভোট গ্রহন কার্যক্রম শুরু হলেও ওইদিনই মোকদ্দমা চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম অস্থায়ী ভাবে স্থগিতের নির্দেশ দেন আদালত। এতে বন্ধ হয় নির্বাচন।

মীর আবদুর রশিদ জানান, মনোনয়নপত্র জমা দিতে অভিভাবক সদস্যপ্রার্থী আবদুল হান্নান ভাইয়ের সঙ্গে আমি যখন প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করলাম, তখন দেখলাম উম্মে কুলছুমও তার মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এবিষয়টি আমি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। নিশ্চয় কোন রহস্য রয়েছে, যে কারণে উনি নির্বাচনের অংশগ্রহনের সুযোগ পাননি।

আরও পড়ুন : ক্ষোভ ও বিরোধ থেকে লিটন খুন

ভোটার তালিকায় অসংগতির বিষয়টি স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বাহার।

উম্মে কুলছুম বলেন, যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করতে গেলেও তা জমা নেননি বাহার স্যার। ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতের শরনাপন্ন হয়েছি।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঝিল্লুর রহমান আনম জানান, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছে ম্যানেজিং কমিটির নির্বাচন। কিন্তু যেসকল অভিযোগ আমার কাছে আসছিল, সেই সকল অভিযোগের ভিত্তিতে নির্বাচন স্থগিত করার এখতিয়ার আমার নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা