প্রবীণ হেনরী ত্রিপুরা পেলেন 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড'
সারাদেশ

ত্রিপুরা পেলেন 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড'

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : শনিবার (১৭ই সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে 'বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ এ প্রবীণ হেনরী ত্রিপুরা 'পলিসি এডভোকাসি' ক্যাটাগোরিতে 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড' পেয়েছেন।

আরও পড়ুন : রানির শেষকৃত্যানুষ্ঠান শুরু

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী,সংসদ সদস্য মোঃফখরুল ইমাম,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আর্কিটেক্ট ইয়াফিস ওসমান , তথ্য ও যোগাযোগ মন্ত্রীসহ অন্যান্য সংসদগণ।

অনুষ্ঠানে ৫ টি সংগঠনসহ মোট ১০ টি ক্ষেত্রে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

আরও পড়ুন : বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে

প্রবীন ত্রিপুরা একজন তরুন একটিভিস্ট এবং শিক্ষার্থী। তিনি বিগত ৪ বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করছেন। আর বর্তমানে কাজ করছেন আদিবাসী সম্প্রদায়ের তরুনদের দক্ষতা উন্নয়ন, তাদেরকে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন এবং তারা ভাষা, খাদ্যাভাস আর সংস্কৃতির জন্য যে হয়রানি বা বুলিংয়ের শিকার হয় এবং এর মাধ্যমে আদিবাসী তরুণ এবং অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে যে দূরত্ব তৈরী হয় তা নিরসনের লক্ষ্যে।তিনি মূলত কয়েকটি যুব সংগঠনের সাথে যুক্ত থেকে এ কাজগুলি করে থাকেন।

মুর্ভাস প্রোগ্রামের মাধ্যমে তিনি আদিবাসী তরুনসহ অন্যান্য সম্প্রদায়ের তরুনদের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং একবিংশ শতাব্দির বিভিন্ন দক্ষতা উন্নয়ন বিষয় নিয়ে কর্মশালা পরিচালনা করেন।

এ পর্যন্ত তিনি ২৭ টি কর্মশালার আয়োজন করেছেন এবং এর মাধ্যমে ১০০০ এরও অধিক তরুনকে সরাসরিভাবে প্রশিক্ষন প্রদান করছেন।

আরও পড়ুন : ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফে সংগঠনে তিনি ৩ বছর যাবত কাজ করছেন। এ সংগঠন থেকে দুটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের নারীদের স্বাস্থ্য সচেতনতা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী নারীদের দক্ষতা উন্নয়ন করছেন।

বর্তমানে তিনি Movers Ambassador, Movers Programme, 2020-2022, Indigenous Fellowship Coordinator, Youth Empowerment in Climate Action Platform, 2021-2022 and, Fellow, Asia Indigenous Youth Platform, 2022- সাথে যুক্ত আছেন।

তিনি বলেন,আমি দীর্ঘ ৫ বছর বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সাথে যুক্ত থেকে সামাজিক সমস্যা নিরসনে এবং একইসাথে আমি যেহেতু আদিবাসী সম্প্রদায়ের তাই চেষ্টা করেছি বিভিন্নভাবে আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলতে এবং কাজ করতে। Dhrubotara Youth Development Foundation আমার এ কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে DYDF Youth Icon Award 2022 প্রদান করেছে।

আরও পড়ুন : সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

এ অর্জন আমাকে আমার আদিবাসী সমাজ তথা বাংলাদেশের জন্য কাজ করে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আমি কৃতজ্ঞ আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বন্ধু-বান্ধব এবং ছোট ভাই-বোনদের কাছে যারা সব সময় আমাকে সহযোগিতা করেছে।

প্রসঙ্গত, সামিটে এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিগণ হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি 'মিডিয়া'য় , নুসরাত সাবরিন চৌধুরী 'এডুকেশন', এডভোকেট শিহাব উদ্দিন শাহিন 'পলিটিক্স', মিথুন দাস কাব্য 'সোশ্যাল এন্টারপ্রেনারশিপ', বেগম আদিবা আনজুম মিতা এমপি 'উইমেন ইমপাওয়ারমেন্ট', মহিউদ্দিন রনিকে 'ইনফ্লুয়েন্সার ফর পজেটিভ চেঞ্জ', মোহাম্মদ মোহসিন 'সোশ্যাল ওয়েলফেয়ার, আমানুল্লাহ পরাগকে 'এনভায়রনমেন্টাল প্রোটেকশন' এবং প্রবীন ত্রিপুরাকে 'পলিসি এডভোকাসি' ক্যাটাগোরিতে এ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা