নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ
সারাদেশ
নোয়াখালী

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে অসহায়,নির্যাতিত ও অসুস্থ দলীয় নেতাকর্মিদের মাঝে ৫ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : নিহতের সংখ্যা বেড়ে ৫০

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের নিজ বাড়ি থেকে ১২জন নেতাকর্মির মাঝে এ চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার অতন্ত্র প্রহরী। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মিদেরও সেবা করে যাচ্ছেন।

যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এ সময় উপস্থিত সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন তিনি।

আরও পড়ুন : রাশিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত বেড়ে ১৩

চাটখিল উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী,খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা