সারাদেশ

 ফের স্কুল ছাত্রীর উপর হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ফের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এক স্কুল ছাত্রীর ওপর হামলার হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে,আঘাত ততো গুরুত্বর নয়।

আরও পড়ুন : বিশ্ব পর্যটন দিবস বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময়

হামলার শিকার স্কুলছাত্রীর নাম রাবেয়া বসরী (১৫) সে সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুরের আলী হোসেনের মেয়ে এবং নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর হিসাববিজ্ঞান বিভাগের ছাত্রী।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন কৃষ্ণ পাল বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাবেয়া বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেয়। সে হরিনারায়ণপুর মহল্লায় পৌঁছলে পেছন থেকে রিকশাযোগে কে বা কাহার তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি টের করতে পেরে বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি অবহিত করে। এরপর তার পরিবার তাকে নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানান। শেষে তাকে সুধারাম মডেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,ব্যাটারি চালিত অটোরিকশা থেকে অজ্ঞাত কেউ ওই স্কুল ছাত্রীর ঘাড়ে আঁচড় দিয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা