বাজারে ইলিশ নেওয়ার পথে আটক ৪
সারাদেশ

বাজারে ইলিশ নেওয়ার পথে আটক ৪

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক মণ ইলিশসহ ৪জনকে আটক করেছে নৌ পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত তিন জেলেসহ ৪ জনকে পাঁচ টাকা অর্থদন্ড করা হয়।

আরও পড়ুন : পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয়।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিক্রির জন্য ইলিশ মাছ নেওয়ার পথে উপজেলার নলচিরা ঘাট থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : আবারও বাড়ল মুরগির দাম

আটকৃতরা হলো, উপজেলার রসুলপুরের জেলে আনোয়ার হোসেন (২১), মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী (২৮), জাহাজমারার আবদুল কুদ্দুস (২১) ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন (২৫)।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন : বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি

এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা