সারাদেশ

খাসজমি নিয়ে আদালতে মামলা

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংলগ্ন খাসজমি নিয়ে ঠাকুরগাঁও আদালতে ১৪৪ ধারা চেয়ে মামলা করেছেন খাসজমি দাবিরার রফিকুল ইসলাম এমন দাবি করেছে উক্ত বিদ্যালয়ের সভাপতি ইসরাফউদ্দীন।

আরও পড়ুন: মৃত্যুর ৫ বছর পর স্ত্রীর মামলার আবেদন

সরেজমিনে জানা যায়, ২০০৪ সালে আদালতের মাধ্যমে এফিডেভিট করে বিদ্যালয়ের সংলগ্ন খাসজমি ১২ শতাংশ সেটি বর্তমানে স্কুল কর্তৃপক্ষের আওতাধীন রয়েছে। খাসজমির দাগ নং ১১০৯, পরিমান ১২ শতাংশ এবং বর্তমানে বিদ্যালয়টি রয়েছে ১১০৬, ১১১০, ১১১৩, ১১০৭ ও ১০৯৯ দাগে, যাহার পরিমান ৫৪ শতাংশ।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিরউদ্দীন জানান, এটি আগেই সমাঝোতা হয়েছে, অযথা হয়রানির জন্য গত কয়েকমাস আগে মামলা করেছে রফিকুল নামে এক ব্যক্তি। সরকারের খাসজমি আমার নেওয়ার কোনো ইচ্ছা নেই বিদ্যালয় কমিটির মাধ্যমে এটি খেলার মাঠ করা হয়েছে। আদালত চাইলে আবারও জমিটি নিয়ে নিতে পারে।

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

বিদ্যালয়ের সভাপতি ইসরাফউদ্দীন বলেন, যেহেতু জমিটি আদালতের মাধ্যমে স্কুলকে দেওয়া হয়েছে সেই হিসাবে আদালতের মাধ্যমে উক্ত জমি দখলে যেতে হবে। অযথা গায়ের জোরে জমি দখল নেওয়ার উদ্দেশ্য মানে বিবাদ সৃষ্টি করা। এতে এলাকার ভাবমূর্তি নষ্ট এবং ছাত্রীদের মধ্যে আতংক তৈরি করা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা