সারাদেশ

মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ কর্মসূচি

জেলা প্রতিনিধি পাবনা: মুক্তিযোদ্ধা সংসদে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও চাঁদাবাজিতে বাধা দেয়ায় পাবনায় মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আরেক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবলুর বিরুদ্ধে। প্রতিকার চেয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

আরও পড়ুন : কলঙ্কময় জেলহত্যা দিবস

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা। ‘এডভোকেট সাইফুল আলম বাবলু চক্র কর্তৃক সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ, লাঞ্ছনা ও বিভিন্ন হয়রানি প্রতিরোধে গঠিত আহবায়ক কমিটি’ এই কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা বলেন, ‘মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের অন্যতম প্রধান শর্ত লাল মুক্তিবার্তা ও বাংলাদেশ গেজেটে তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। যাচাই বাছাইয়ের বিভিন্ন ধাপ পার হয়ে তারা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধাদি পেয়ে আসছেন। গত ২৩ আগস্ট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে তাদের সাক্ষাতকার নেয়া হয়েছে। তারপর থেকে বিভিন্ন সময়ে অনেক মুক্তিযোদ্ধার নামে অসত্য অভিযোগ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে দাখিল করে ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে গত ২৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাক্ষরিত পত্রে মুক্তিযোদ্ধাদের আবারও যাচাই বাছাইয়ের জন্য ডাকা হয়েছে। যা আমাদের জন্য অপমানজনক।

মুক্তিযোদ্ধারা আরও অভিযোগ করেন, সাইফুল ইসলামা বাবলু দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদের নিয়ন্ত্রণ নিতে নানা অপকর্ম করে আসছেন। তার মতের বিরুদ্ধচারণ করলেই তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেগে পড়েন এবং অসত্য অভিযোগ করে নানা ভাবে মুক্তিযোদ্ধাদের হয়রানি করেন। একই সাথে মুক্তিযোদ্ধাদের বিড়ম্বনায় ফেলে তা সমাধান করে দেয়ার জন্য মোটা অংকের টাকা উৎকোচ নেন। তার এই অপকর্ম পাবনায় প্রকাশ্য ঘটনা। ভুক্তভোগী মুক্তিযোদ্ধারাও সাইফুল ইসলাম বাবলুর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তারা। একই সাথে সাইফুল ইসলাম বাবলুর শাস্তিও দাবি করেন তারা।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবলু বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তারা মূলত ভূয়া মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা না হলেও তারা পরিচয় দিয়ে সরকারের ভাতা ্উপভোগ করেছে।এখন সরকার কর্তৃক তাদের ভাতা বন্ধ করেছে সেজন্য তারা আমার বিরুদ্ধে কর্মসূচি পালন করতেছে।

আরও পড়ুন : জেলহত্যা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডা. মেজর (অবঃ) মনসুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডা. মেজর (অব:) মীর্জা মনছুর, খন্দকার নাসির উদ্দিন নাসিম, গোলাম মোস্তফা, তোফাজ্জল হোসেন, আজমত আলী, আখতারুজ্জামান, আক্তার আলী, মোস্তফা কফিল উদ্দিন, আবদুল জব্বার, সাইদুল ইসলাম, আব্দুর রশিদ, নজরুল মালিথা, আব্দুস সামাদ, আমিরুজ্জামান খান, আব্দুর রশীদ, ডা. রথিন দত্ত কুন্ডসহ ৩১ জন মুক্তিযোদ্ধা।

এর আগে এডভোকেট সাইফুল আলম বাবলু চক্র কর্তৃক সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ, লাঞ্ছনা ও বিভিন্ন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করা হয়। এতে ডা. মেজর (অব:) মীর্জা মনছুরকে আহবায়ক ও খন্দকার নাসির উদ্দিন নাসিমকে যুগ্ম-আহবায়ক করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- দফতর সম্পাদক মো. সোহরাব উদ্দিন, প্রচার সম্পাদক আবদুল জব্বার, কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন হেলাল এবং সদস্য পদে আব্দুল লতিফ সেলিম, শামসুল আলম (পানচের) ও মো. আব্দুর রশিদ।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

এর আগে একই দাবিতে গত মঙ্গলবার (১ নভেম্বর) পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা