সারাদেশ

স্বামীর কাছ থেকে রেহাই পাচ্ছেনা ফাহিমা

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: স্বামীর নির্যাতনে দুই ছেলে মেয়েকে মানুষ করতে বিদেশে পারি জমিয়েও স্বামীর নির্যাতন থেকে রেহাই পাচ্ছেনা ফাহিমা ও তার পরিবার।

জানা যায়, ফাহিমা এর সঙ্গে গত ২৪/০৯/২০১৫ ইং তারিখ মুসলিম শরাহ শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনমূলে বিবাহ হয় মাসুদের। বিয়ের পর ফাহিমার গর্ভে ১টি শিশু পুত্র ফাহিম (৯ বছর) এবং ১টি শিশু কন্যা ইমা (৩ বছর) এর জন্ম হয়। কিন্তু উক্ত শিশু দুইটি অত্যন্ত দুর্ভাগা। তাহারা বাপের আদর পায় নাই।

ছোট মেয়েটি তাহা বাবাকে চিনেও না, মাসুদ মিয়া ফাহিমার অনুমতি ছাড়াই ২য় বিয়ে করেন, বিয়ের পর থেকে ফাহিমার উপর চলে অমানুষিক নির্যাতন। শারীরিক নির্যাতন করে ফাহিমা কে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়,পরে ২টি শিশুকে তার মার জিম্মায় রাখিয়া সৌদী আরবে মেডিকেল ভিসায় চাকুরী করিতে যায় ফাহিমা।

সৌদি আরব থেকে পাঠানো টাকায় শিশু ২টিকে পরম যত্নে লালন পালন করেন তার মা। ১নং আসামী মাসুদ মিয়া শিশু ২টির কোন প্রকার ভরন পোষন দেয় না। মোবাইলে ফোনে ফাহিমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার পরিবারের উপর হামলার হুমকি দেয়। ফাহিমা এখন মানসিক নির্যাতনের স্বীকার।

মাসুদ মিয়ার সংসারে এখন একটি নববধূ আছে। এই অবস্থায় মাসুদ মিয়া গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার বাচ্চা উদ্ধার করার নামে ফাহিমা ও তার ৩ ভাইকে আসামী করে একটি মিথ্যা মামলা করেন।

ঐ মামলার ব্যাপারে আইনী পরামর্শ করে বাড়ি ফেরার পথে ফাহিমার পরিবারের উপর গত ২৭/৭/২২ ইং তারিখ বেলা ২টার দিকে ময়মনসিংহ কোর্ট সংলগ্ন, জিরো পয়েন্টে সিএনজির জন্য অপেক্ষা করিতে থাকা কালে অত্র মোকদ্দমার আসামী ১নং আসামী মাসুদ মিয়া ( ৩৩)পিতা- শামছুল হক ২, আমিনা (৩৮) স্বামী- জাহাঙ্গীর ৩ রবিউল (২২) পিতা জাহাঙ্গীর ৪, জুয়েল মিয়া (৪৫)পিতা- জামাল উদ্দিন ৫, রুহুল আমিন পিতা মৃত-তোফাজ্জল ৬, আঃ রহিম (৩৫)পিতা মৃত- রহিমের বাপ সর্বসাং- কিসমত বন গ্রাম থানা- নান্দাইল ময়মনসিংহ।

১ নং আসামী মাসুদের নেতৃত্বে সকল আসামীরা ফাহিমার পরিবারের উপর খুন জখম করিবার উদ্দেশ্যে আক্রমণ করিতে উদ্যত হয়। তাদের ডাক চিৎকারে মানিত সাক্ষীগন ও অজ্ঞাত পরিচয় পথচারীগন আগাইয়া আসায় তখন তারা প্রানে রক্ষা পাই।

তবে বিবাদীরা চলিয়া যাইবার সময় হুমকি দিয়া যায় যে, আমাদেরকে পরবর্তীতে সুযোগ মত পাইলে খুন জখম করিবে। বিবাদীদের এই সন্ত্রাসী কার্যে আমাদের জান মালের ক্ষতির সম্ভাবনা আছে। এর বিচার চেয়ে ফাহিমার মা মোছাঃ সুফিয়া ( ৬০) বাদী হয় ময়মনসিংহে নির্বাহী ম্যাজিস্ট্রট কোর্টে মামলা দায়ের করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা