সারাদেশ

কুড়িগ্রামে নিভৃত পল্লীতে বই পড়া উৎসব অনুষ্ঠিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর ও চিলমারীর আংশিক এলাকা (রাণীগঞ্জে) অংকুর একাডেমির আয়োজনে এবং বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডাঃ এটিএম আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় মানবিক মানুষের সন্ধানে এবং শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠদানের লক্ষ্যে নিভৃত পল্লীতে সবার জন্য বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আমরা ফাইভ-জিতে চলে এসেছি

শনিবার (১২ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, ইতিহাসের শিক্ষক ও লেখক আবু হেনা মোস্তফা, শিক্ষক উপেন্দ্র নাথ দাস।

বক্তব্য রাখেন, শিক্ষক শাহাজাহান আলী,ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,মাওলানা আবুল জলিল,মাওলানা মোস্তাফিজার রহমান, মাওলানা আবু তৈয়ব মিয়া, শিক্ষক আবুল কাশেম প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংকুর একাডেমির বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

সান নিউজ//এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা