সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার দপুরে মধুপুর গ্রামের পরেশ চন্দ্রর রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা নিমিষে চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ২০টি ঘর পুড়ে যায়। এতে ধান চাল কাপড় চোপড় বাসন কোসন সহ সর্বস্ব পুড়ে যায়।

এছাড়াও লেকু বর্মনের নগদ ২ লক্ষ টাকাসহ অনুমান ১৫ লক্ষাধিক টাকা মুল্যের সম্পদের ক্ষতি সাধিত হয়।

অগ্নিকান্ডে ওই গ্রামের শুধুরাম, অনন্ত, ফেকু, সমারু/গোপাল, রতন, তপন, পরেশ, আষারু বর্মনের পরিবার এখন খোলা আকাশের নীচে। ঠাকুরগাঁও দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আগুন। রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা