সারাদেশ

যুবলীগ নেতাকে গ্রেফতার দাবি

আমিরুল হক, প্রতিনিধি: মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে সামাজিক যোগাযোগে (ফেসবুক) ‘কুটুক্তি’ করায় নীলফামারীর সৈয়দপুরে যুবলীগ নেতা দিলনেওয়াজ খানকে গ্ররেফতারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ও প্রজন্ম ৭১। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শহরের আদিবা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান তাঁরা।

আরও পড়ুন: ফসলের পুষ্টিগুণ নিশ্চিত করতে হবে

লিখিত বক্তেব্যে প্রজন্ম ৭১ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন বলেন, সৈয়দপর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক দিলনেওয়াজ খান সম্প্রতি সে তাঁর ফেসবুক একাউন্ট থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শয়তান বলে অভিহিত করে পোস্ট দিয়েছেন। তাতে সে শহীদ পরিবারের সন্তানদের মাটিতে ফেলে পা দিয়ে কচলায় মারবে বলেও উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এ স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে।

এটি ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতার পক্ষে জনগোষ্টীর হৃদয় চরমভাবে আঘান হানে। তীব্র সমালোচনা শুরু হয় সর্বত্র। আমরা মনে করছি এমন জঘন্য আচরণ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার প্রতি চরম ধৃষ্টতা। তাই দিলনেওয়াজ খানকে সৈয়দপুরে অবাঞ্ছিত ঘোষণা করছি। তাঁকে সাতদিনের মধ্যে গ্রেফতার না করা হলে গোটা শহর অবরুদ্ধ করে ফেলা হবে। তিনি আরও বলেন, তার বাবা কুখ্যাত যুদ্ধাপরাধী নঈম খান ওরফে নঈম গুন্ডা। যে ১৯৭১ এ অসংখ্য মানুষ হত্যা করেছে। অগণিত মা বোনের ইজ্জত নিয়ে খেলেছে। এমনকি ট্রেন ট্রাজেডির সাথেও জড়িত তিনি।

তাঁর হাতেই ছিল খান সেনাদের অস্ত্রাগারের চাবি। তার নেতৃত্বেই মুক্তিযোদ্ধা নিধনযজ্ঞ চালানো হয়েছে সৈয়দপুরে ও পার্বতীপুরে। এখন তাঁর ছেলে দিলনেওয়াজ খান কৌশলে ছাত্রলীগে প্রবেশ করে সভাপতি হয় এবং বর্তমানে যুবলীগের আহবায়ক পদ বাগিয়ে নিয়ে সাত বছর ধরে বহাল আছে। তাকে সার্বিক সহযোগিতা করছেন নীতি ও আদর্শভ্রষ্ঠ কয়জন নেতা। এ নেতাদেরও আমরা চিহিৃত করেছি।

আরও পড়ুন: পদ্মা-মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ

তাদের ব্যাপারেও দলের উচ্চ পর্যায়ে অভিযোগ করা হবে। আর যদি তাতে কোন কাজ না হয়, তাহলে শহীদ পরিবার, শহীদ সন্তান, মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের সকলকে নিয়ে কঠোর আন্দোলন পরিচালনা করা হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, প্রথম শহীদ মীর্জা মাহতাব বেগের সন্তান মীর্জা সালাহউদ্দীন বেগ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহজাহান সরকার, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, ফজলুল হক, শহীদ সন্তান মোনায়েমুল হক, মুজিবুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহজী, মাসুদুর রহমান লেলিন, আইন বিষয়ক সম্পাদক কাজী রুবেল, ত্রাণ সম্পাদক মোতালেব হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, , যুবলীগ নেতা রাহাত সরকার, কাজী রাশেদ, সাবেক কাউন্সিলর কবির উদ্দীন ইউনুস, তাঁতীলীগের রুবেল বসুনিয়া, ছাত্রলীগের আকাশ সরকার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা