সারাদেশ

গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

রাকিব হাসনাত, পাবনা: পাবনায় আটঘরিয়ায় সমিতির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে অভিমানে সিমা (৩০) নামে এক গৃহবধূ গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশের সংযোজন মেট্রোরেল

বুধবার ( ২৮ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝপাড়া ইউনিয়নের কালামনগর গ্রামে থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী। তার বাবার নাম আজগর আলী।

আরও পড়ুন: দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা

মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমিতির ঋণের টাকা পরিশোধ করা নিয়ে পারিবারিক ঝগড়া সৃষ্টি হয়। সেখান থেকেই মূলত অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহতের ঘরে দুটি সন্তান রয়েছে।

আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে পিতা মাতার উপর অভিমান করে গালায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে প্রথমিকভাবে জানা গেছে। হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যা হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা