ফাইল ফটো
সারাদেশ

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত

গ্রেফতার আজিম উদ্দিন (১৭) উপজেলার নোয়াখলী ইউনিয়নের ইউনিয়নের সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে অভিযুক্ত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : অবৈধ দখল, ভেঙে দিল প্রশাসন

স্থানীয় সূত্রে, গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে মক্তবে আরবি প্রাইভেট পড়তে যায়। ওই সময় আজিম উদ্দিন তাকে মক্তবের টয়লটের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। পরে মক্তবের হুজুর ওই শিশুকে কাঁদতে দেখে তাৎক্ষণিক অভিযুক্ত আজিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে বুধবার বিকেল চাটখিল থানায় সোপর্দ করে।

আরও পড়ুন : মাঠ সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পেয়ে এ ঘটনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা