সারাদেশ

গাইবান্ধায় মা-মেয়ের শরীরে ৪ কেজি গাঁজা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ বুলবুলি বেগম (৪৭) ও তার মেয়ে মীম আক্তারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: স্থাপনা উচ্ছেদের অনুমতি পেল রাজউক

মাদকদ্রবগুলো বাসের যাত্রী মা ও মেয়ের শরীরে রাখা পুটলিতে ছিল। গত ৮ জানুয়ারি রবিবার বিকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। বুলবুলি বেগম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গাজের কুটি গ্রামের শাহ আলমের স্ত্রী ও মীম আক্তার তার মেয়ে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, গোপন সংবাদ পেয়ে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বুলবুলি ও মীমের কাছে থাকা পুটলিতে চার কেজি গাঁজা পাওয়া যায়। দুই কেজি করে চার কেজি গাঁজা তারা পাটের পুটলিতে মুড়িয়ে লাল রংয়ের পলিথিনের সঙ্গে বিশেষ কায়দায় নিজেদের শরীরে আটকে রেখেছিলেন। তাদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে শনাক্ত ও মৃত্যু

অপরদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত ৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। তারা হলেন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নুর আলম (৫৫), মণিরামকাজী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৪০), রামধন গ্রামের ব্যাপারি পাড়ার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৪৮), তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের সাকিব (২০), সোহেল রানা (৪৫), চন্ডিপুর ইউনিয়নেরউজান বোচাগাড়ি গ্রামের বিউটি বেগম (৩০) ও্র গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের খোলাহাটী গ্রামের সচীন চন্দ্র ওরফে রণজিৎ মহন্ত (৪৫)।

আরও পড়ুন: সীমান্তে বাস উল্টে নিহত ২১

এর মধ্যে নুর আলম, আনিছুর ও জাহিদুল ইসলামের নামে মাদক মামলা, সাকিব হোসেন ও সোহেল রানার নামে তিস্তা পাওয়ার প্লান্ট প্রকল্পে চুরির মামলা, বিউটি বেগমের নামে তিস্তা ব্রিজ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি মামলা এবং সচীন্দ্র ওরফে রণজিৎ মহন্ত ও আমিনুল ইসলামের নামে মারামারি মামলা রয়েছে।

সুন্দরগগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা