ছবি : সংগৃহিত
সারাদেশ

নিয়োগ জালিয়াতি মামলায় চেয়ারম্যান জেলহাজতে

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালকে (৪৮) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের একটি নিয়োগ জালিয়াতি মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন : কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে পঞ্চগড় জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মন্ডলের আদালতে এ আদেশ প্রদান করেন।

এদিকে মামলা হওয়ায় আসামি সাইফুল ইসলাম দুলাল তিনি উচ্চ আদালত হতে দীর্ঘ দিন জামিনে ছিলেন। ধার্য তারিখে তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা না মনজুর হয়ে জেলহাজতে প্রেরণ করে আদালত।

আসামি পক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল হান্নান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মোঃ সাইফুল ইসলাম দুলাল পঞ্চগড় সদর উপজেলার ৮ নম্বর ধাক্কামাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আরও পড়ুন : নেতাকে মারধর, বাড়িতে ঢুকে গুলি-ভাংচুর

সম্প্রতি গত অর্থ বছরের ২৯ নভেম্বর পঞ্চগড় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ জালিয়াতির ধাক্কামাড়া ইউনিয়ন চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া।

এদিকে মামলার ইজাহারের অন্য আসামিরা হলেন, আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে মোছাঃ ইয়াসমিন (২২) ওই এলাকার নল পুখুরী গ্রামের লতিফুর রহমানের মেয়ে মৌসুমি আক্তার (২৬) আসামি ইয়াসমিনের স্বামী এ এইস আর মাসুদ রয়েল (২৮) এবং তার ভাই সাইদুর রহমান (২৫) বাকি সব আসামি বর্তমানে জামিনে আসেন বলে জানা যায়।

আরও পড়ুন : শক্তিশালী চক্রের পকেটে যাচ্ছে টাকা

এদিকে মামলার ইজাহার সূত্রে, গত ২৫ নভেম্বর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারী শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

লিখিত পরীক্ষার ফলাফলে ইয়াসমিন ও মৌসুমী উর্ত্তীণ হন। রিটেন পরীক্ষার ফলাফলে গত ২৮ নভেম্বর পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য অংশ নিতে গেলে তাদের লিখিত উত্তরপত্রের সাথে নিজের লেখার মিল না পেলে পরীক্ষা বোর্ডের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা একপর্যায় স্বীকারোক্তি প্রদান করে যে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন : গলাচিপায় স্বপ্নার লাশ উদ্ধার, গ্রেফতার ১

ইয়াসমিন জিজ্ঞাসাবাদে মামলায় উল্লেখ থাকে যে সাইদুর রহমান এবং স্বামী এ এইস আর মাসুদ রয়েল লিখিত পরীক্ষায় প্রক্সি’র মাধ্যমে পাস করাতে সহযোগীতা করেন।

মামলার ইজাহারে বলা হয় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল ইয়াসমিনের কাছে ১২ লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয় চাকুরির জন্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা