সারাদেশ

উলিপুরে লোকজ উৎসব সম্পন্ন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): 'শেকড়ের সন্ধানে উৎসবে মাতি, চলো ফিরে যাই মাটির টানে' এই স্লোগানে উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদ আয়োজিত কুড়িগ্রামের উলিপুরে ৭ দিনব্যাপী তৃতীয় বারের মত লোকজ উৎসব সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে উলিপুর উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গীতিনকশা "নকশী কাঁথার মাঠ" প্রদর্শনীর মধ্য দিয়ে এ উৎসব সম্পন্ন হয়।

সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক আবু হেনা মুস্তফার সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উলিপুর লোকজ সংস্কৃতি পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন: চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে

প্রতিভা অন্বেশণে উৎসবের ষষ্ঠ ও সমাপনী দিনে বিভিন্ন বিভাগে লোকসংগীত ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠত হয়।

প্রসঙ্গত, ৭দিন ব্যাপী এই আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় দেশের গান, গ্রাম বাংলার গান, জারি গান, কুশান গান, যাত্রা পালা 'কাসেম মালার প্রেম ও আপন দুলাল এবং নাটক ফাঁসি মঞ্চস্থ হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা