সারাদেশ

সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে সংবাদ সম্মেলন 

কামরুল সিকদার (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ২০১৭ সালে সংঘটিত একটি জোড়া খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় বাদিপক্ষের সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারবর্গ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নিহতের পরিবারের সদস্যরা উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।

আরও পড়ুন: টিএমজিবির সাংগঠনিক সম্পাদক তৌহিদ

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইদ্রিস মোল্যার কলেজ পড়ুয়া ছেলে ইসমাইল মোল্যা (১৯)।লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের কাওসার শেখের ছেলে মোঃ ওহিদ শেখ, মোঃ এনায়েত শেখ ও সিদ্দিক মোল্যার ছেলে মোঃ আজম মোল্যার সাথে দীর্ঘদিন যাবৎ গ্রাম্য দলাদলি নিয়ে আমাদের পরিবারের সাথে বিরোধ চলছে। এই বিরোধের জেরে ২০১৭ সালের ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আমার বাবা মোঃ ইদ্রিস মোল্যা ও কাকা লাভলু মোল্যাকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ব্যবসায়িক কাজ শেষে আলফাডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিবাদীগন আলফাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকান্ডটি আলফাডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় উক্ত হত্যাকাণ্ড নিয়ে আমার পরিবার আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করে। মামলাটি সেশন ৮১/২০ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২ আদালত ফরিদপুরে বিচারাধীন অবস্থায় রয়েছে।

গত বছরের ২৭ মার্চ আমার কাকা আবুল কাশেম মোল্যা আদালতে আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তাকে কওসার শেখের ছেলে আবু আলী ও ইয়াকুব প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় জিডি করা হয়। এরপর চলতি বছরের ৩০ জানুয়ারি কওসার শেখের ছেলে ইনায়েত শেখ, ওহিদ শেখ, সিদ্দিক মোল্যার ছেলে আজম মোল্যা মামলার অপর সাক্ষী আবুল কালাম আজাদকে ফরিদপুর গিয়ে সাক্ষ্য দিতে নিষেধ করেন। সাক্ষ্য দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নিহত লাভলু মোল্যার স্ত্রী নার্গিস বেগম এবং নিহত ইদ্রিস মোল্যার স্ত্রী রেবেকা বেগম বলেন, আমরা আমাদের স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত ইদ্রিস মোল্যার আরেক ছেলে ইয়াছিন মোল্যা (২৫), মেয়ে সাগরিকা (২৭), নিহত লাভলু মোল্যার পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে সম্রাট (১০), দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে লামিয়াসহ (৭) নিহতদের পরিবারের সদস্যরা প্রমুখ।

আরও পড়ুন: গজারিয়ার ফুলদী নদী ছাড়ছে বেদে পরিবার

উল্লেখ্য, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে ২০১৭ সালের ৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা বাজার থেকে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে অবস্থিত নিজ বাড়ি ফেরার পথে খুন হন আপন দুই ভাই ইদ্রিস মোল্যা ও লাভলু মোল্যা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা