সারাদেশ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পরিচিতি সভা 

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি ) : খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

বুধবার(৮ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার জালিয়াপাড়া চৌরাস্তার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়,পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের অধিকার আদায়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ভুমিকা রাখেন এ সংগঠনটি।

গুইমারা উপজেলা সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী সভায় সভাপতিত্ব করেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী ‍মুজিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন,সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলম খান, মহিলা পরিষদের সভানেত্রী সালমা আহমেদ মৌ, খাগড়াছড়ি জেলা কমিটির আহবায়ক অধ্যক্ষ আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মো.জালাল আহমেদ,গুইমারা উপজেলার সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

পরিচিতি সভায় বক্তারা বলেন,পাহাড়ে বসবাসরত মানুষের ন্যায অধিকার আদায়ে সকলকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ছায়াতলে এসে সংগঠনের হাতকে আরো প্রগতিশীল করার আহ্বান জানানো হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা