সারাদেশ

সেচ্ছাসেবক দলের ইফতারপার্টির প্রস্তুতি

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগীয় ইফতার পার্টি নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে খাগড়াছড়ি জেলা বি এনপি`র।

আরও পড়ুন : বজ্রপাতে শিশুর মৃত্যু

জানা যায়,কয়েক দফায় বিভিন্ন সিদ্ধান্তে বৈঠকে মিলিত হচ্ছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবং চট্টগ্রাম বিভাগের ১৫টি সাংগঠনিক জেলাসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবারের ইফতার পার্টিতে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিতি থাকবে।

খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া।

জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়া বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার পার্টি সফল ও স্বার্থক করে তুলতে জেলা বিএনপির সর্বাত্মক প্রস্তুতির পাশাপাশি নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার পার্টি খাগড়াছড়িতে হবে এটা গৌরবের বিষয় তা দৃষ্টান্ত হয়ে রবে। ইফতার পার্টি সুন্দর ও সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি যা যা প্রয়োজনীয়তা তা করা হচ্ছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত কন্ট্রোলারের শ্রদ্ধা

উক্ত সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ছাড়াও জেলার ৯টি উপজেলা ও তিন পৌরসভার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা