সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির কমিটি নিয়ে পাল্টাপাল্টি হামলা!

মো. মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়ন বিএনপির কমিটি'কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় দিকে শিলই ইউনিয়নের শিলই মধ্যকান্দি গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাদশা বেপারী ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন : শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা

পরে আবারও বুধবার (১২ এপ্রিল) ভোর ৫ টার দিকে বর্তমান সভাপতি সাঈদ বেপারীর বাড়িতে পাল্টা হামলা চালিয়ে মুহুমুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারীরা প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করে আতঙ্ক সৃষ্টি করে। এতে এখনও ইউনিয়নটিতে সাধারণ মানুষের সংশয় বোধ করছে।

এদিকে, মঙ্গলবার বিকেলে বাদশা বেপারীর ভাতিজা সৌদি প্রবাসী মাঈন উদ্দিন বেপারী (৩৬) কে লোহার রড ও হাতুরী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ বেপারীর লোকজন। সেই ঘটনার সূত্রধরে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন : পল্লী বিদ্যুৎ সমিতির অব্যবস্থাপনায় গাছে অগ্নিদগ্ধ শ্রমিক

পুলিশ ও স্থানীয়রা জানান, শিলই ইউনিয়ন বিএনপির কমিটিকে কেন্দ্র করে বর্তমান সভাপতি সাঈদ বেপারীর সাথে তারই চাচাতো ভাই সভাপতি প্রার্থী বাদশা বেপারীর বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বাদশা বেপারীর ভাতিজা সৌদি প্রবাসী মাইন উদ্দিন বেপারীকে মারধর করে সাইদ বেপারীর লোকজন। এতেই ঘটনার সূত্রপাত হয়।

পরে, রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী বাদশা বেপারী ও সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িঘরে হামলা চালায় তারা।এ সময় মুহুমুহু ককটেল বিস্ফোরণে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে।

বুধবার ভোর ৫ টার দিকে পাল্টা হামলা চালিয়ে সাঈদ বেপারীর বাড়ীর ঘরে গুলি ও বাড়িঘরে ককটেল বিস্ফোরণ ঘটায় বাদশা বেপারীর লোকজন। এ ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন : কুমিল্লায় ৩ জনের মৃত্যুদণ্ড

সরেজমিন ঘুরে উভয় গ্রুপের বাড়ীঘরে হামলার চিহৃ দেখা যায়। এছাড়াও হামলা ব্যবহৃত গুলির খোসা ও কয়েকটি তাজা ককটেল পড়ে থাকতে দেখা যায় ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ বেপারী ও প্রতিপক্ষ সাধারণ সম্পাদক প্রার্থী শাহীন বেপারীর বাড়িতে। তবে উভয় পক্ষের কাওকে পাওয়া যায়নি।

এ ঘটনার বিষয়ে একাধিক বার উভয় পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, উভয় পক্ষের কাউকে পাওয়া যায়নি।

এসব তথ্য নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় বাড়ি থেকে তাজা ককটেল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : তিন গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ ৪

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিকেল অবদি এই ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা