ছবি: সংগৃহীত
সারাদেশ

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক সাব মাঝি নিহত হয়েছেন।

আরও পড়ুন : অবশেষে ম্যাক্রোঁরই জয়

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৩ নং ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রওশন আলী (৫৫) ১৩ নং ক্যাম্পের মৃত জালাল আহমেদ ছেলে। তিনি ঐ ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন : অ্যান্টিবায়োটিক রোধে আইন হচ্ছে

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকেল ৪ টার দিকে কয়েকজন সন্ত্রাসী ১৩ নম্বর ক্যাম্পে গিয়ে একটি ব্লকের দায়িত্বপ্রাপ্ত রোহিঙ্গা নেতা সাব (মাঝি) রওশন আলীকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন : মধ্যপ্রাচ্যের চেয়েও বাংলাদেশে তাপমাত্রা বেশি

এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ক্যাম্পে অভিযান চলছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা