সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সালাম (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চৌকিদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আবু সালাম নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম ব্যাপারীর ছোট ছেলে। ডগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন : তিউনিসিয়ায় আরও ৪১ মরদেহ উদ্ধার

পরিবার সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আবু সালামের বাড়ির সামনে একটি আম গাছের পাশ দিয়ে ওই মহল্লার বিদ্যুতের লাইন সংযোগ গিয়েছে। প্রায় সময় ছোট-খাট ঝড় তুফান আসলে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফার্মারের ফিউজ কেটে যায়। আবু সালাম ওই আম গাছে ওঠে বিদ্যুতের তারে প্লাস্টিকের কাভার লাগানোর চেষ্টা করেন। তখন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গাছ থেকে নিচে পরে যায় আবু সালাম। পরে আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি কেউ। মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বে একদিনে ৪ শতাধিক মৃত্যু

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) শংকর চন্দ্র বৈদ্য বলেন, অসাবধানতার করণে এমনটা হয়েছে। খোঁজ নিয়ে নিহতের পরিবারকে সহযোগিতার চেষ্টা করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা