সারাদেশ

প্রধানমন্ত্রীর কুটনৈতিক সাফল্যে বিজয় মিছিল

এম.এ আজিজ রাসেল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুটনৈতিক সাফল্যে বিশাল বিজয় মিছিল করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ থেকে বিশাল এই মিছিল বের করা হয় ৷ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালুর দোকানে গিয়ে শেষ হয়।

নামে বিজয় মিছিল হলেও এটি হয়ে উঠে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী শোডাউনে।

অর্ধ লক্ষাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বিজয় মিছিলটি জুড়ে ছিল নৌকা প্রতিক, বঙ্গবন্ধু, শেখ হাসিনার ও প্রার্থী মাহাবুবুর রহমানের ছবিসহ পোষ্টার। মিছিলের আগেই হাতে অভিবাদন জানিয়ে ছিলেন প্রার্থী নিজেই। আর শ্লোগান ছিল কেবল শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, মাবু ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। এছাড়া ঘোড়ার গাড়ি ও বাদ্য বাজনার দল নজর কাড়ে সবার।

বিজয় মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর ও ফরহাদ ইকবাল।

এতে নৌকার জন্য দোয়া ও ভোট চান মাহবুবুর রহমান চৌধুরী। এতে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল তাঁরা আজ কোথায়। সেই পদ্মা সেতুর ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রেখে তিনি বিশ্বে অনন্য নজির স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, আব্দুল খালেক, তাপস রক্ষিত, খোরশেদ আলম কুতুবী, বদরুল হাসান মিল্কী, মিজানুর রহমান, জিএম কাসেম, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাহামুদুল করিম মাদু, জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক আব্দু রহিম, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আনিসুল হক চৌধুরী, জেলা তাতীলীগ সভাপতি আরিফুল মাওলা, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ জেলার সদস্য সচিব এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম কালু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শোয়েব ইফতেখার, যুগ্ম আহবায়ক ডালিম বড়ুয়া ও শাহেদ মোঃ এমরান, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুল হকসহ পৌর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। বিকাল গড়াতেই নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। এটাকে কুটনৈতিক সাফল্য হিসেবে বিজয় মিছিলের আয়োজন করেছিল কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা