প্রতীকী ছবি
সারাদেশ

বন্য শূকরের আক্রমণে আহত ৩

জেলা প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্য শূকরের কামড়ে তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন : ভালুকায় ২ মানব পাচারকারী গ্রেফতার

সোমবার (১৫ মে) দুপুরে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শওকত আকবর, জিয়াউল হক ও মো. মহিন।

এদের মধ্যে মহিনকে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে লংগদুতে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্থানীয়রা জানান, ধানক্ষেতে ধান কাটার সময় হঠাৎ করে পাহাড় থেকে লোকালয়ে চলে আসে একটি বন্য শূকর। পরে দৌড় দেওয়ার সময় যাকে সামনে পেয়েছে তাকে কামড়িয়ে আহত করে শূকরটি।

স্থানীয় আইনুল ইসলাম বলেন, ‘বন্য শূকরটি অনেক বড় ছিল। পাহাড়িরা তাকে শিকার করার জন্য তাড়া করলে লোকালয়ে এসে সামনে যাকে পেয়েছে তাকে কামড়িয়ে গেছে।’

আরও পড়ুন : স্কুলছাত্রীকে ধর্ষণ, ৩ যুবকের মৃত্যুদণ্ড

ভাসাইন্যাদম ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শূকরটি আবার বনে ঢুকে যায় বলে জানতে পেরেছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা