সারাদেশ

জ‌মি অ‌ধিগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে টি-বাঁধ নির্মাণ করায় জ‌মি অ‌ধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সৌদিতে দূতাবাস চালু করল ইরান

বুধবার (৭ জুন) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আয়োজনে উপজেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শাহানুর আলম ফুলু সরকার।

তিনি বলেন, আমাদের জমি অধিগ্রহন ও ক্ষতিপুরণ না দিয়ে ২০১৬-১৭ অর্থ বছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদী বে‌ষ্টিত উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নের নাগড়াকুড়া এলাকায় টি-বাঁধ নির্মাণ করা হয়। যার ফলে আমরা যেমন কৃষি জমি হারাই, তেমনি ভাবে পরিবার পরিজন নিয়ে সার্বিক ক্ষতির মুখে পড়ি। বর্তমানে আমাদের মাঝে এমন পরিবার আছে যারা শুধুমাত্র ওই জমির উপর নির্ভরশীল ছিল। জমি হারিয়ে তারা সহায় সম্বলহীন হয়ে নিঃস্ব জীবন যাপন করছে।

আরও পড়ুন : অনিয়ম খতিয়ে দেখা হবে

তিনি আরও বলেন, আমাদের চার একর জ‌মি রয়েছে। এর আগেও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছি। আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমি অধিগ্রহণ করার কার্যকরি পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানাচ্ছি।

এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিক লুৎফর রহমান, আবুল হোসেন, সৈয়দ আলী ব্যাপারী, আব্দুল মজিদ ও নুরিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এ বিষয়ে কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন'র সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব‌লেন, নদীর জ‌মি অ‌ধিগ্রহ‌ণের কোন নিয়ম নেই। নদীর ম‌ধ্যেই বাঁধ‌টি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা