ছবি-সংগৃহীত
সারাদেশ

চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আমিনুল হক মুক্ত (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার এরশাদপুরে নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমিনুল হক মুক্ত আলমডাঙ্গা পৌর শহরের এরশাদপুর গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ১০ বছর ধরে শ্বশুরবাড়ি এরশাদপুর গ্রামে বসবাস করতেন মুক্ত। কিছুটা মানসিক বিকারগ্রস্ত মুক্ত প্রায়ই মাদক সেবনের জন্য শাশুড়ি ও স্ত্রীর কাছ থেকে টাকা নিতেন। সোমবার মুক্ত তার স্ত্রীর কাছে টাকা চান। কিন্তু তার স্ত্রী জানান বাড়িতে কোনো টাকা নেই। টাকা না পেয়ে মুক্ত নিজ ঘরের আড়ায় গামছা বেঁধে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : জাহাজ বিস্ফোরণে মৃত ৪, দগ্ধ বেড়ে ১৯

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ//জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা